বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র

ই-কমার্সের মাধ্যমে সরকারের পেঁয়াজ বিক্রয় শুরু

  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৪ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যারা ট্রাক সেল থেকে কিনতে পারছেন না, তাদের জন্য টিসিবি ই-কমার্সের সহযোগিতায় সাশ্রয়ী মূল্যের পেঁয়াজ বাসায় পৌছে দেয়ার ব্যবস্থা করেছে।

প্রাথমিকভাবে দেশের ৫টি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৬ টাকা মূল্যে ৩ কেজি করে পেঁয়াজ বিক্রয় করা হবে। পরে প্রতিষ্ঠানের সংখ্যা ও পেঁয়াজের পরিমান বাড়ানো হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে শুধু ঢাকা ও চট্রগ্রামে এ পেঁয়াজ বিক্রয় শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে ই-কমার্সের আওতায় দেশের সকল স্থানে টিসিবি সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রয় করবে।

ই-কমার্সের মাধ্যমে পেঁয়াজ বিক্রয়ের ধারনাটি নতুন উল্লেখ করে তিনি বলেন, এ প্রক্রিয়ায় ক্রেতা সাধারণ সহজেই পেঁয়াজ ক্রয় করতে সক্ষম হবেন।

তিনি বলেন, অন্যান্য পণ্যের মতো এখন সাশ্রয়ী মূল্যের পেঁয়াজও ক্রেতাগণ বাসায় বসে কিনতে পারবেন।

বাণিজ্যমন্ত্রী আজ বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্সের আয়োজনে জুম প্লাটফর্মে টিসিবির “ঘরে বসে স্বস্থির পেঁয়াজ” কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন, পিআইডি’র এক প্রেস রিলিজে জানানো হয়।

মন্ত্রী বলেন, পেঁয়াজ নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। দেশের অভ্যন্তরে দেশী ও আমদানিকৃত পেঁয়াজ পর্যাপ্ত মজুত রয়েছে। ভারত ইতোমধ্যে ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে। এগুলো বাংলাদেশে প্রবেশ শুরু হয়েছে।

মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এছাড়াও আরো কয়েকটি দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। তিনি ক্রেতাগণকে শুধু প্রয়োজনীয় পেঁয়াজ ক্রয়ের আহ্বান জানান।

উল্লেখ্য, পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রতিরোধ ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের ই-কমার্সে পেঁয়াজ পেতে এ কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেনে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিসিবি’র চেয়ারমম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক এবং ই- কমার্স প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান, চালডাল কর্মসূচির পরিচালক ইসরাত জাহান নাবিলা এবং নাদিয়া বিনতে আমীন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com