বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র্যাব-১২ সদস্যরা ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধোবাউড়া বাজারে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক (৩৩) নামের নব্য জেএমবি’র এক সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক ধোবাউড়া উপজেলার চন্দারচর গ্রামের মো: হেকমত আলীর ছেলে।
বুধবার র্যাব-১২’র সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) মো: এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আড়াইটায় র্যাব-১২ এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম এর নেতৃতে ধোবাউড়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ ২টি উগ্রবাদি জিহাদি বই, ৯টি জিহাদি লিফলেট, ১টি মোবাইল ফোন ও ২টি সিম উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সন্ত্রাস বিরোধী আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।