বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

উলিপুরে আইপিএল খেলা নিয়ে জুয়া খেলার সময় ৯ জন আটক

  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে টিভিতে আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়া খেলার সময় ৯ জনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে পাতিলাপুর এলাকায়। এক সপ্তাহের মধ্যে উপজেলায় আইপিএল জুয়া খেলার সময় ২৩জনকে আটক করে পুলিশ। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর খেলা টিভিতে দেখার সময় কতিপয় লোক টাকার বিনিময়ে জুয়া খেলছিল।

উক্ত সংবাদ পেয়ে পুলিশ দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর এলাকার একটি মুদির দোকানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলেও ৯ জনকে আটক করা হয়। এ সময় মুদি দোকান থেকে ১টি কালার টিভি, ৭টি মোবাইল সেট ও ১৯ হাজার ৭১০ টাকা জব্দ করেন পুলিশ।

আটককৃতরা হলো, দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর এলাকার আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (৩৬), নেলু মামুদের ছেলে নুর ইসলাম (৫০), আব্দুল ছাত্তারের ছেলে দুলাল মিয়া (২৪), আবুল হোসেনের ছেলে লাভলু মিয়া (২২), আব্দুল কাদেরের ছেলে মাহফুজার রহমান (১৯), নুরুজ্জামানের ছেলে মেসবাউল ইসলাম (১৯), আব্দুল মজিদের ছেলে আতিকুর রহমান (২৯), লাল মিয়ার ছেলে ইয়াছিন আলী (২২) ও আবু বক্কর সিদ্দিকের ছেলে রাশেদুল ইসলাম (২৮)।  

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com