বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাজশাহী নগরীতে প্রান্তিক জনগোষ্ঠীর ১০৯টি পরিবার পেলো পাকা বাড়ি

  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭৬ দেখা হয়েছে

আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর ১০৯টি পরিবার পেয়েছে পাকা বাড়ি।

সিটি কর্পোরেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট শাখার কমিউনিটি হাউজিং ফান্ড থেকে গৃহ নির্মাণ ঋণের মাধ্যমে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছে।

রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহানগরীর ১৮ ও ২৯ নং ওয়ার্ডে কয়েকটি বাড়ি পরিদর্শন করেছেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রথমে ১৮নং ওয়ার্ডের সাওতালপাড়া সিডিসি’র নাহিদা বেগমের নবনির্মিত বাড়ি পরির্দশন করেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় নাহিদা বেগম মেয়রকে জানান, কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) সহায়তায় প্রথমে একটি গাভী ক্রয় করে খামারের কার্যক্রম করেন। বতর্মানে তার খামারে চারটি গাভী আছে।

চারটি গাভী থেকে প্রতিদিন ৮০ কেজি দুধ বিক্রি করে ভালো আয় করেন।এছাড়া গৃহ নির্মাণ ঋণ নিয়ে পুরাতন ছাপরা বাড়ি ভেঙ্গে নতুন দুই বেড রুম, কিচেন, ডাইনিং রুম ও দুই বাথরুম তৈরি করেছেন।

তিনি বলেন, পাকা বাড়ির সাথে গাভীদের জন্য পাকা খামারও তৈরি করেছি। সিডিসি‘র মাধ্যমেই আমার এই উন্নতি।

সিডিসি‘র সঞ্চয় থেকে গাভীর খামার এবং গৃহনির্মাণ ঋণ থেকে দুতলা পাকা বাড়ি নির্মাণ করেছে নাহিদা।

শুধু নাহিদা বেগম নয়, রাজশাহী সিটি কর্পোরেশন কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির  মাধ্যমে অক্টোম্বর ২০১৮ থেকে সেপ্টেম্বর ২০২০ সাল পর্যন্ত সিডিসি‘র সদস্য ১০৯টি পরিবারের পাকা বাড়ি নির্মাণসহ অনেক সদস্যের জীবনমানের উন্নয়ন ঘটেছে।

পরিদর্শনকালে ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা শাহিন, রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী নূর-ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে ১৮৫টি সিসিডি‘র কার্যক্রম চলমান আছে।

সিসিডি‘র উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গলিপথের রাস্তা পাকাকরণ, ড্রেন ও স্লাব নির্মাণ, টিওবয়েল, ল্যাক্ট্রিন, পেশাগত ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ, স্বল্পসুদে গৃহনির্মাণ ঋণ প্রদান করা হয়।

রাসিক মেয়রের তত্ত্বাবধায়নে এই কার্যক্রম বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট শাখা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com