বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদেকুশা গ্রামে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের মোঃ সাইদুল শেখের ছেলে মো: আসলাম শেখ (২৩), সলঙ্গা থানার ভেংরি গ্রামের মো: মজিবর মন্ডলের ছেলে মো: মোতালেব মন্ডল (২৫), হাওড়া উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে মো: নুরনবী সরদার (২৮), উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রামের মো: রেজাউল করিমের ছেলে মোঃ আব্দুল খালেক (২৭),

 এবং কই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো: আব্দুল হান্নান (২২) ও মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে মো: সাব্বির হোসেন (২৩)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোররাতে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের পার্শ্বে সলঙ্গা থানার বাদেকুশা গ্রামের জনৈক আলমের পরিত্যক্ত বাড়ির মধ্য থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ ১টি দেশীয় তৈরি ওয়ান শার্টার গান, ৩ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি কার্টার উদ্ধার করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com