রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

গাজীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩০২ দেখা হয়েছে
আইকন ফাইল ফটো।

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের কাশিমপুর এলাকায় এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে স্থানীয় একটি স্কুলের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় দুজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন-নওগাঁ সদর থানার রজাকপুর এলাকার সম্রাট হোসেন ওরফে শান্ত ও একই থানার ভবানীপুর এলাকার শাকিল আহম্মেদ। তারা দুজনেই একটি সিরামিক কোমম্পানির কর্মচারি।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন একটি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকে ওই কিশোরী মাদ্রাসা ছাত্রী।

গতকাল বুধবার সকালে কিশোরীর মা-বাবা কাজের জন্য কর্মস্থলে যান। একা বাসায় ওই কিশোরী দুপুরে বাসা থেকে বের হয়। পথে সম্রাট ও শাকিল কিশোরীকে জোর করে ধরে পাশের একটি স্কুলের ভিতরে নিয়ে ধর্ষণ করে।

ধর্ষণের পর তাকে ওই স্থানে ফেলে রেখে তারা পালিয়ে যান।

পরে কিশোরীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। সন্ধ্যায় ওই কিশোরীর মা ও বাবা বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পারে।

আজ সকালে কিশোরীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় সম্রাট ও শাকিলকে আসামি করে মামলা করেন।

কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com