বাংলা হেডলাইনস রাজশাহী: দেশের বিভিন্নস্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যাকান্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
শুক্রবার দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ইমাম ও ওলামা মাশায়েখ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে এ কর্মসুচি পালন করে।
জুমার নামাজের পর সর্বস্তরের ইমাম ও ওলামা মাশায়েখ রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
পরে তারা জিরোপয়েন্টে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ইমাম ও ওলামা মাশায়েখ-এর শীর্ষ নেতা মাওলানা আইয়ুব আলী শেখ।
এর পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন দলটির রাজশাহী মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম ও জেলা সভাপতি তাজুল ইসলাম খান।
সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এরা সমাজের শত্রু। তাই কোনো ধরনের শিথিলতা না দেখিয়ে অবিলম্বে ধর্ষকদের বিচার সম্পন্ন করতে হবে।