বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

উলিপুরে গৃহবধূ ধর্ষণ: আটক ৪

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে আজ ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলো, উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর গ্রামের,কায়সার আলী, আবু বক্কর, সোবাহান আলী লিটন ও মোমিনুল ইসলাম। 

মামলা সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার বলদীপাড়া গ্রামের এক সন্তানের জননী ওই গৃহবধূর সাথে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র রবিউল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৫ সেপ্টেম্বর রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ডেকে নেয় রবিউল। 

পরে তার সহযোগি আবু বক্করকে সাথে নিয়ে ব্যটারীচালিত অটোরিকশা যোগে উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর রাজারঘাট গ্রামের আবুল হোসেনের পুত্র মোমিনুলের বাড়িতে নিয়ে যায়। এরপর নির্জন বাড়িতে রবিউল ইসলামসহ ৪ জন ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। 

এঘটনায় গৃহবধূ বাদী হয়ে উলিপুর থানায় মামলা করলে আজ শনিবার দুপুরে পুলিশ কায়সার আলী, সোবাহান আলী, আবু বক্কর ও মোমিনুল ইসলামকে আটক করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করে।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মূল হোতা রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com