বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া শহরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন ক্লিনিককে তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনা করা, আইন অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকা, প্যাথলজিষ্ট ছাড়া ডায়াগনষ্টিক সেন্টার পরিচালনা করে রোগীদের সাথে প্রতারণার অভিযোগে তিন ক্লিনিক কর্তৃপক্ষকে তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
আদালত সুত্র জানায়, মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশ, ১৯৮২ এর ১৩ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা, ঠনঠনিয়ার সার্ক জেনারেল হাসপাতালকে ৫৫ হাজার টাকা এবং জলেশ্বরীতলায় মা ও শিশু জেনারেল হাসপাতালকে দুই লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, সকল হাসপাতালকে আগামী এক মাসের মধ্যে সকল কাগজপত্র ঠিক এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স নিয়োগ করতে নির্দেশনা দেয়া হয়েছে।