মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রাজশাহীতে দিপঙ্কর হত্যা মামলায় ১৩ আসামি খালাস

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাজশাহী: রাজশাহী বাগমারা উপজেলার দিপঙ্কর সাহা হত্যা মামলায় ১৩ জনকে খালাস দিয়েছেন আদালত। 

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালত-১ এর বিচারক ইসমত আরা এ রায় ঘোষণা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী শফিকুল ইসলাম বলেন, মোট ১৮ জন আসামির মধ্যে বাংলা ভাইয়ের আগে ফাঁসির রায় কার্যকর হয়। আর চারজনের স্বাভাবিক মৃত্যু হয়েছিলো। মৃত এ পাঁচজন এমনিতেই অব্যাহতি পেয়েছেন।

আর জীবিত ১৩ জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। এ ১৩ জনের মধ্যে ১২ জন আদালতে হাজির ছিল। তারা মামলাটিতে জামিনেই ছিল। আর একজন দীর্ঘদিন ধরেই পলাতক ছিলে। সেও খালাস পেয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে পরিচালিত এ মামলার সাক্ষীরা আসামি শনাক্ত করতে না পারার কারণে আদালত তাদের খালাস দিয়েছেন। এ মামলায় ৩৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৪ সালে ২৯ এপ্রিল তৎকালীন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের নেতৃত্বে তাদের হামিরকুৎসা ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে দিপঙ্কর সাহাকে নির্যাতন করে হত্যা করা হয়।

এ ঘটনায় দিপঙ্করের বাবা দিজেন্দ্রনাথ সাহা বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com