বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

প্রেমিকা খুনের মামলায় প্রেমিক গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর প্রেমিকা ফরিদা খুনের মামলার প্রধান আসামি প্রেমিক মজিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার দুপুরের দিকে উপজেলার নগরডালা বাজার এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

আব্দুল মতিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুল বাছেদ, আব্দুল আউয়াল, জয়নুল আবেদীন, আক্তার হোসেন, আব্বাস আলী, আমীর চান, মোক্তার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রেমিকা ফরিদা হত্যা মামলার প্রধান আসামী প্রেমিক মজিদসহ জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং প্রেমিকের ফাঁসির দাবি করা হয়।

তা না হলে অচিরেই বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এ মানববন্ধনে এলাকার নারী পুরুষ ও শিশু কিশোর অংশ নেয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বাজার এলাকা প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, এক সন্তানের জননী তালাকপ্রাপ্ত ওই প্রেমিকা তার একমাত্র ছেলেকে সাথে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছিল দীর্ঘদিন ধরে। এ সুযোগে পাশের গ্রামের মজিদের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

তাদের এ গভীর প্রেমের বিষয়টি জানার পর মজিদকে পারিবারিকভাবে অন্যত্র বিয়ে করানো হয়। এরপরেও মজিদ গোপনে ওই প্রেমিকার সাথে আবারো প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

একপর্যায়ে প্রেমিকা গর্ভবতী হয়ে পড়ায় বিয়ের জন্য চাপ দেয়। এতে প্রেমিক মজিদ তাকে বিয়ে করতে অস্বীকার করে। অবশেষে বিয়ের দাবিতে শনিবার বিকেলে ওই প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠে প্রেমিকা।

এ সময় ওই পরিবারের লোকজন তাকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। এতে ফরিদাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওইদিন রাতেই নিহত প্রেমিকার ছেলে ফরিদ আলী বাদী হয়ে প্রেমিক মজিদসহ ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com