সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

খুলনায় পুলিশকে মারধরের অভিযোগে শ্রমিক লীগ নেতার স্ত্রী গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৬৯ দেখা হয়েছে
আইকন অপরাধ।

বাংলা হেডলাইনস খুলনা:  খুলনার রূপসায় পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার বিউটিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় রূপসা থানায় দুটি মামলা হয়েছে।

রুপসা থানা পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ফাতেমা আক্তার বিউটি, তার দুই ভাইপো আহমদ শেখ ও মোহাম্মদ শেখ এবং মনি গাজী নামে এক যুবক দুটি মোটরসাইকেল যোগে রূপসা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন।

তারা টোলপ্লাজায় সিরিয়াল ভঙ্গ করে আগে যাওয়ার চেষ্টা করলে টোল আদায়কারীদের সাথে বাকবিতন্ডা হয়।

তখন পুলিশ কনস্টেবল সাইদুর রহমান এগিয়ে গেলে তার সাথে বাকবিতণ্ডা হয় এবং ওই চারজন তাকে মারধর করে। টোলপ্লাজায় দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে ফাতেমা আক্তার বিউটিকে আটক করে।

রুপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় রাতে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ বাদী হয়ে থানায় দুটি মামলা দায়ের করেছে।

ওই মামলায় বিউটিকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com