রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

নওগাঁয় গ্যাসের সিলিন্ডারে ফেনসিডিল

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় অভিনব কায়দায় গ্যাসের সিলিন্ডারের ভিতরে ফেনসিডিল পাচারের সময় মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় তার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আজ রোববার (১ নভেম্বর) দুপুরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড শাহ ফতেহ আলী কাউন্টারের সামনে রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম (৩০)। শফিকুল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম করিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মহসিন রেজা বলেন, গোপন সংবাদে জানা যায় গ্যাসের সিলিন্ডারের ভেতরে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশে শহরের ঢাকা বাসস্ট্যান্ডে একজন অপেক্ষা করছেন, এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় শাহ ফতেহ আলী কাউন্টারের সামনে পাকা রাস্তার ওপর একজন গ্যাসের সিলিন্ডার নিয়ে অপেক্ষা করছিলেন।

সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সিলিন্ডারটি ভালো করে পর্যবেক্ষণ করা হয়। সিলিন্ডারের নিচের অংশ কেটে অভিনব পন্থায় ফেনসিডিল ঢুকানো ছিল।

তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি জেলার বদলগাছী উপজেলায় তার খালার বাড়ি থেকে আসছেন। ঢাকা যাওয়ার জন্য ঢাকা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন।

মাদক উদ্ধারসহ শফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই মহসিন রেজা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com