বাংলা হেডলাইনস খুলনা : র্যাব-৬ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপসা উপজেলার জাবুসা এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে রূপসা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, ৩১ অক্টোবর গভীর রাতে র্যাবের একটি দল উপজেলার জাবুসা গ্রামের আবুল কাশেম সরদারের পুত্র ইসমাইল সরদার (৪০) কে আটক করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে ইসমাইল জাবুসা নিউ ফিস ছোট বটতলা শকুনমারী খালের পাশে তার লুকিয়ে রাখা একটি ওয়ান সুটারগানের কথা স্বীকার করে।
পরবর্তীতে র্যাব সেখান থেকে অস্ত্রটি উদ্ধার করে।
র্যাবের এসসিপিও সৈয়েদুজ্জামান বাদী হয়ে ইসমাইলকে আসামী করে রূপসা থানায় মামলা দায়ের করেন।