রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

কাহালুতে দ্বিগুণ দরে চাল বিক্রি করায় ডিলাপশীপ বাতিলের সিদ্ধান্ত

  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার কাহালুতে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির বস্তার চাল নির্ধারিত ৩০০ টাকার স্থলে ৬০০ টাকায় বিক্রি করায় উপজেলার কালাই কর্ণিপাড়ার আবদুল জলিলের ডিলারশীপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার বুধবার দুপুরে বিভিন্ন স্থানে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল গরীবদের মাঝে বিতরণ কার্যক্রম পরিদর্শনে বের হন।

তারা কালাই কর্ণিপাড়ায় গিয়ে জানতে পারেন, ডিলার আবদুল জলিল ৩০০ টাকা মূল্যের ৩০ কেজির বস্তা চাল ৬০০ টাকায় বিক্রি করেন। দ্বিগুণ দরে চাল বিক্রির তথ্য প্রমাণ পাওয়ার পর তার ডিলারশীর বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়।

কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকালে এর সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি শর্ত ভঙ্গ করায় কালাই কর্ণিপাড়ার ডিলার আবদুল জলিলের ডিলারশীপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com