বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কুড়িগ্রামে আদালতের স্থিতিবস্তা উপেক্ষা করে দোকানঘর নির্মাণের চেষ্টা

  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারে আদালতের স্থিতিবস্তা উপেক্ষা করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

ভুয়া জমির মালিকের কাছ থেকে জমি ক্রয় দেখিয়ে অন্যের জমিতে জোরপূর্বক দোকানঘর নির্মাণের চেষ্টা করা হলে সিনিয়র সহকারী জজ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞাসহ কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করা হয়।

আদালত স্থিতিবস্তার নির্দেশ দিলেও একটি পক্ষ নির্দেশ না মেনে রাতের আঁধারে দোকানঘর নির্মানের চেষ্টা করায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কাঁঠালবাড়ী বাজারের উত্তর অংশে কাউয়াহাগা সড়কে অবস্থিত সন্যাসী গ্রামের মৃত: আমির বকস চৌধুরীর নামে রেকর্ডভুক্ত জমি তার পূত্র মৃত: মাহাতাব আলী চৌধুরীগং ভোগদখল করার পর ওয়ারিশ সূত্রে বর্তমান মালিক তার পূত্র গোলাম মওলা চৌধুরীগং।

পিতার কাছ থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৮ শতক জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ ওঠে। ওই ইউনিয়নের শিবরাম গ্রামের মৃত: আব্দুল হাকিম ব্যাপারীর পূত্র হবিবুর রহমান ও তার আপন বোনজামাই আব্দুল জলিল কাঁঠালবাড়ী বাজারে দীর্ঘদিন ধরে রাস্তার ধারে খাস জমিতে অস্থায়ী দোকানঘর বসিয়ে ব্যবসা চালিয়ে আসছিল।

এই দোকানঘরের পিছনেই রয়েছে গোলাম মওলা চৌধুরীরগং এর জমি। হবিবর রহমান  ও আব্দুল জলিল উভয়ে যোগসাজশ করে গোলাম মওলা চৌধুরী গংদের ৮ শতক জমি দখলের চেষ্টা করে সেখানে ইট, বালু, সিমেন্ট ফেলে বড় পরিসরে দোকানঘর নির্মাণের চেষ্টা করে।

এতে গোলাম মওলা চৌধুরীগং ও তার লোকজন বাঁধা দিলে উভয়ের মধ্যে বাক বিতন্ডা হয়।

এ ঘটনায় গোলাম মওলা চৌধুরীগং বিবাদীগণের বিরুদ্ধে কুড়িগ্রাম সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে  আদালত কর্তৃক নিষেধাজ্ঞা জারী হওয়ায় নোটিশ প্রাপ্ত হন বিবাদীগণ।

নোটিশ পেয়েই বিবাদী হবিবুর রহমান ও আব্দুল জলিল রাতের আঁধারে জোরপূর্বক দোকানঘর  নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

বাদী গোলাম মওলা চৌধুরী জানান, আমার আত্মীয়-স্বজনগণ বাইরে চাকুরী করার সুযোগে আমাদের ওয়ারিশ প্রাপ্ত জমিতে হবিবুর রহমান ৬ শতক ও আব্দুল জলিল ২ শতক জমি ভুয়া মালিকের কাছে ক্রয় দেখিয়ে বেদখল করার চেষ্টা করলে আমি ৩ অক্টোবর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করি।

এরপর বিবাদীগণ জোরপূর্বক দোকানঘর নির্মাণের চেষ্টা করলে ৪ অক্টোবর আদালত স্থিতিবস্তার আদেশ দেন। এছাড়াও ৭ অক্টোবর কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ করি। আদালত স্থিতিবস্তা জারি করলেও বিবাদীগণ তা মানছেন না।

তারা গায়ের জোরে দোকানঘর নির্মাণ অব্যাহত রেখেছে। আমরা চাই প্রকৃত মালিকরা যেন ক্ষতিগ্রস্ত না হয়।

এ ব্যাপারে বিবাদী হবিবুর রহমানের (০১৭২১৭৬৫৪৯৭) নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com