বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাজশাহীতে বিপুল পরিমাণ নতুন মাদক ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট জব্দ

  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বিপুল পরিমাণ নতুন মাদক ‘ট্যাপেন্টাডল’ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।

এ সময় রুবেল হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রুবেলের বাড়ি রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়া গ্রামে।এটি ভারতীয় সীমান্ত সংলগ্ন গ্রাম।

পুলিশ বলছে, বিপুল পরিমাণ এই ট্যাবলেট ভারতে পাচারের জন্য পদ্মা পার করে চরমাজারদিয়া সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় পদ্মার এপারে রাজশাহীর বসরি এলাকার আইবাঁধ থেকে ট্যাপেন্টাডলসহ রুবেলকে আটক করা হয়।

শনিবার বিকাল ৪টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এ অভিযান চালায়।

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রুবেলের কাছ থেকে ১১ হাজার ২০০ পিস নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। এর মূল্য ২১ লাখ টাকা। এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রুবেলের বাবার নাম আবদুল আজিজ।

উল্লেখ্য, ট্যাপেন্টাডল দেখতে ইয়াবার মতো। কিন্তু ইয়াবা নয়। এটি ব্যথানাশক ওষুধ। এই ট্যাবলেটই এখন ব্যবহৃত হচ্ছে ইয়াবা আর হেরোইনের বিকল্প হিসেবে।

গুঁড়ো করে ইয়াবা আর হেরোইনের মতো সেবন করছেন মাদকসেবীরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রস্তাব আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সুপারিশের ভিত্তিতে গত ৯ জুন সরকার ট্যাপেন্টাডল ট্যাবলেট নিষিদ্ধ করে।

এটিকে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে তফসিলভুক্ত করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com