বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে বীমা প্রকল্পে গ্রাহকের ২০ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড কর্তৃক গণমুখী বীমা প্রকল্পের আওতায় গ্রাহকের ২০ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা।

সোমবার সকালে শহরের প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন স্থানের ১০ হাজার গ্রাহক দাবি করে বলেন, সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ কর্তৃক গণমুখী বীমার আওতায় তারা ২০০৬/২০০৭ সাল থেকে ১০-১২ বৎসর মেয়াদী ১০০ থেকে- ৫০০ টাকার বীমা পলিসি চালু করেন।

কিন্তু বীমার মেয়াদ পুর্ণ হওয়ার কয়েক বছর অতিবাহিত হলেও কর্তৃপক্ষ তাদের লভ্যাংশ দুরের কথা,আসল জমানো টাকাও ফেরত দিচ্ছেনা। টাকা পরিশোধের কথা গ্রাহক বললেই দেই,দিচ্ছি বলে কালক্ষেণ করছে দীর্ঘ কয়েক বছর।

ঢাকা-রাজশাহী অফিসে ঘুরেও এসকল গ্রাহক তাদের জমানো টাকা ফেরত না পেয়ে অনেকেই এখন মানবেতর জীবন অতিবাহিত করছে।

ইতোমধ্যে অনেক গ্রাহক মৃত্যুবরণ করলেও জেলার বিভিন্ন উপজেলায় এই বীমা কোম্পানীর ব্রাঞ্চ ম্যানেজারগণও বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে।

এতে প্রায় ২০ কোটি টাকা হারানোর শংকাতে চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে জেলার ১০ হাজার গ্রাহক।

বর্তমানে এসব গরীব অসহায় গ্রাহকগণ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাসহ দ্রুত তাদের জমানো টাকা ফেরত পেতে সরকারে সুদৃষ্টি কামনা করছেন।

মানববন্ধন কর্মসুচিতে জেলা বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ গ্রাহক অংশ নেয়।

মনববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর শাখার ব্রাঞ্চ ম্যানেজার ফরিদা ইয়াসমিন, মো: মাসুদ রানা, আয়শা সিদ্দীকা, মাহমুদা, মাসুদ করিম,শহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন শেষে ভুক্তভোগি গ্রাহকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com