বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে সাড়ে ৫ কজি গাঁজাসহ দুই সহোদর ভাইকে আটক করেছে বিজিবি।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে ।
বিজিবি জানায়, বুধবার সকালে শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবির সদস্যরা সীমান্তের ৯৩৭ নং মেইন পিলারের পাশ দিয়ে একটি সন্দেহজনক ব্যাটারি চালিত ইজিবাইকটির গতিরোধ করেন।
এ সময় শিমুলবাড়ী ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় ওই ইজিবাইকটি তল্লাশি চালিয়ে সীটের ভিতর থেকে সাড়ে ৫ কজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ইজিবাইকের চালকসহ দুই সহোদরকে আটক করা হয়।
আটকদ্বয় হলো, উপজলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের আজিজুল হকের বড় ছেলে আমির হামজা (২৪) ও ছোট ছেলে আব্দুল হালিম বাবু (২২)।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫, বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার মাইনুল আহসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।