বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাজশাহী মেডিকেলের দালাল চক্রের ১৮ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৩০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অভিযান চালিয়ে ১৮ জন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন নারী রয়েছে।

এরা দীর্ঘ দিন ধরেই মিথ্য প্রলোভন দেখিয়ে হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যেত।

সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল হাসপাতালে এ অভিযান চালায়। পরে গ্রেপ্তারকৃতদের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার দালালরা হলো- আরিফ শেখ (৫০), প্রসাদ কুমার দাস (২৫), শামসুজ্জোহা ভুট্টু(৪০), নাইম হোসেন (৩২), শফিউল ইসলাম ওরফে শুভ (২৫), রফিকুল ইসলাম বাবু (৩৭) ও মোটাস-সিম ইসলাম ওরফে রুপক (২৬)।

আরও রয়েছে মো. তুহিন (৫০), সেলিম রেজা জনি (৩০), দেলোয়ার হোসেন টনি (২৮), রুবেল রানা (৩৫), মুকুল হোসেন (৩৮), মুসলিমা বেগম (৩৬), পেয়ারা বেগম (৩০), পলি বেগম (৩৫), এনামুল হোসেন (৩০), রবিউল আওয়াল (২৮) এবং সুমন কুমার তলাপাত্র (৩২)।

নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রামেক হাসপাতাল এবং লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় রোগীদের জিম্মি করে এ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায় চক্রের সদস্য ও রোগী ধরার দালালসহ ১৮ জনকে আটক করা হয়।

তিনি বলেন, আটককৃতরা রাজশাহী মহানগর এবং জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আটককৃতদের প্রাথমিক জিঙ্গাসাবাদে রোগী ধরার দালাল চক্রের মূলহোতার সন্ধান পাওয়া গেছে। তাকেও আটকের চেষ্টা চলছে।

এছাড়া আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। এরপর বুধবার দুপুরেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com