বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজাসহ দুই সহোদর ভাই আটক

  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে সাড়ে ৫ কজি গাঁজাসহ দুই সহোদর ভাইকে আটক করেছে বিজিবি।

আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে ।

বিজিবি জানায়, বুধবার সকালে  শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবির সদস্যরা সীমান্তের ৯৩৭ নং মেইন পিলারের পাশ দিয়ে একটি সন্দেহজনক ব্যাটারি চালিত ইজিবাইকটির গতিরোধ করেন।

এ সময় শিমুলবাড়ী ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় ওই ইজিবাইকটি তল্লাশি চালিয়ে সীটের ভিতর থেকে সাড়ে ৫ কজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ইজিবাইকের চালকসহ দুই সহোদরকে আটক করা হয়।

আটকদ্বয় হলো, উপজলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের আজিজুল হকের বড় ছেলে আমির হামজা (২৪) ও ছোট ছেলে আব্দুল হালিম বাবু (২২)।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫, বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার মাইনুল আহসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com