বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ভারতীয় না‌য়িকা শ্রাব‌ন্তী‌কে কুপ্রস্তাব।। খুলনায় যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা : ভারতীয় চিত্র না‌য়িকা শ্রাবন্তী  চ্যা‌টা‌র্জির ব্যক্তিগত  মু‌ঠো‌ফো‌নে কুপ্রস্তাবসহ নানা ধর‌নের আপ‌ত্তিকর বার্তা প্রের‌ণের অ‌ভি‌যো‌গে মো: মাহাবুবর রহমান (৩৩)না‌মের এক যুবক গ্রেফতার হ‌য়ে‌ছে।

তা‌কে জিজ্ঞাসাবা‌দের জন্য পু‌লিশ ৫‌দি‌নের রিমান্ড আবেদন ক‌রে‌ছেন। আজ বৃহস্প‌তিবার রিমান্ড আবেদনের শুনানি শে‌ষে খুলনার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট ১‌দিন মঞ্জুর ক‌রে‌ছেন।

 অ‌ভিযুক্ত যুবক খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ম‌ডেল থানা‌ধিন ৬/১বক‌শিপাড়া রো‌ডের বা‌সিন্দা সামছুল আলম সাহেবের বা‌ড়ির ভাড়া‌টিয়া আ‌তিকুর রহমা‌নের ছে‌লে।

ভার‌তের চিত্র না‌য়িকা শ্রাবন্তী বিষয়‌টি ভারতীয় হাই ক‌মিশ‌নের মাধ্যমে বাংলা‌দেশ সরকা‌রের কা‌ছে বিচার‌ চে‌য়ে‌ছি‌লেন। সেই সুত্র ধ‌রে স্বরাষ্ট্র মন্ত্রনালয় হ‌য়ে পু‌লিশ হেড‌কোয়াটা‌র্সের নি‌র্দেশে খুলনা মে‌ট্রোপ‌লিটন পুলি‌শের সোনাডাঙ্গা ম‌ডেল থানায় মামলা‌টি ১৬ ন‌ভেম্বর দা‌য়ের হয় ।

আজ ১৯ ন‌ভেম্বর এই মামলায় অ‌ভিযুক্ত যুবক‌কে রিমা‌ন্ডে জিজ্ঞাসাবাদের আ‌দেশ দি‌য়ে‌ছেন আদালত।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরণী থে‌কে জানা গে‌ছে, অ‌ভিযুক্ত মোঃ মাহাবুবর রহমান ভার‌তের না‌য়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত মোবাইল ফোনের নম্বর ম্যানেজ ক‌রে ওই নম্ব‌রে বি‌ভিন্ন সময় কল কর‌তো।

না‌য়িকা শ্রাবন্তী অপ‌রি‌চিত নম্ব‌রের কল না ধরায় তা‌কে নানা ধরণের আপ‌ত্তিকর ও কুপ্রস্তাব লি‌খে মে‌সেজ দি‌তো মাহাবুব। একপর্যা‌য়ে বিষয়‌টি প্রতিকার চে‌য়ে না‌য়িকা শ্রাবন্তী ভারতীয় হাই ক‌মিশ‌নের মাধ্যমে বাংলা‌দেশ সরকা‌রের কা‌ছে বিচার‌ চে‌য়ে আ‌বেদন ক‌রেন।

মামলা‌টির বাদী হ‌য়ে‌ছেন সোনাডাঙ্গা ম‌ডেল থানার এসআই মোঃ খা‌লিদ উ‌দ্দিন। মামলা‌টি তদন্ত কর‌ছেন একই থানার ও‌সি তদন্ত রা‌ধে  শ্যাম সরকার। ভারতীয় চিত্র না‌য়িকা শ্রাবন্তী‌কে আপ‌ত্তিকর মেসেজ প্রদা‌নে দে‌শের ভাবমু‌র্তি ক্ষুন্ন হ‌য়ে‌ছে ব‌লেও মামলায় উ‌ল্লেখ করা হয়।

এ‌ বিষ‌য়ে সোনাডাঙ্গা ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ মো: মমতাজুল হক জানান, উর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের নির্দেশে ‌২০১৮ সা‌লের ডি‌জিটাল নিরাপত্তা আই‌নের ২৮/৩১ ধারায় মামলা দা‌য়ে‌রের পর আসামিকে‌কে আদাল‌তে সোপর্দ  করা হ‌য়ে‌ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com