রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

শাহজাদপুরে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ।। র‍্যাবের অভিযানে ৪ জঙ্গি আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকায় উকিলপাড়া মহল্লায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি শুক্রবার ভোর রাত থেকে ঘিরে রেখেছে র‌্যাব-১২ সদস্যরা।

সিরাজগঞ্জের র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহীর শাহ মখদুম থানা এলাকা থেকে নব্য জেএমবির আমির মাহবুদসহ ৪ জনকে আটক করে র‌্যাব-৫ সদস্যরা।

আটক আমিরের দেয়া তথ্যের ভিত্তিতে শাহজাদপুর উকিলপাড়া মহল্লার ওই বাড়িটি শুক্রবার ভোর ৫টা থেকে ঘিরে রেখেছে র‌্যাব-১২ সদস্যরা।

‘জঙ্গি আস্তানা সন্দেহে’ ঘিরে রাখা ওই বাড়িটি থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটানো হয়েছে। অভিযানের এক পর্যায়ে বেলা ১১টার দিকে ৪ জঙ্গি র‌্যাবের কাছে আত্মসর্মপণ করেছে বলে জানানো হয়েছে।

এদিকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে চারজন জঙ্গিকে আটক করা হয়েছে। এদের মধ্যে নব্য জেএমবির রাজশাহী অঞ্চলের প্রধান মাহমুদও রয়েছে।

আটকের পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি আরও জানান, একতলা ওই টিনশেড বাড়ির ভেতরে একাধিক সশস্ত্র ব্যক্তি রয়েছে।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ওই বাড়ি থেকে বের হয়ে ৪ জন জঙ্গি আত্মসমর্পণ করে। এদের মধ্যে পাবনা-সিরাজগঞ্জ জেএমবির আঞ্চলিক প্রধান সাথিয়া পাবনার কিরণ হালিম শামীম (২২), একই এলাকার নাঈমুল ইসলাম (২১), দিনাজপুর জেলা সদরের আতিয়ার রহমান আলম সৈনিক (২২) ও সাতক্ষীরার তালা উপজেলার আমিনুল ইসলাম শান্ত (২৫) বলে নিশ্চিত করেন র‌্যাব-১২ এর এই মিডিয়া অফিসার।

অস্ত্র উদ্ধারসহ অভিযানের ব্যাপারে পরবর্তীতে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িটি সিরাজগঞ্জের খায়রুল ইসলাম নামে এক ব্যক্তি কিনে নিয়েছেন। চারতলা নির্মাণাধীন বাড়িটির নিচতলায় কয়েকজন যুবক ভাড়া থাকতেন। রাতে সেখানে অপরিচিত লোকের আনাগোনা ছিল। যারা বাড়িটিতে বাস করতেন তাদের কয়েকজন বাড়ি লাগোয়া মুদিখানার দোকান চালাতেন। কেউ কেউ পাশের আলিফ-লাম-মীম ভাটার মোড়ে ভাজাপোড়া বিক্রি করতেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com