সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

সিরাজগঞ্জে জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযান সমাপ্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৩১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পৌর এলাকায় উকিলপাড়া মহল্লায় ‘জঙ্গি আস্তানায়’ র‍্যাবের অভিযান সমাপ্ত হয়েছে।

অভিযানে ৪ জেএমবি সদস্য আত্মসমর্পণ করেছে। এসময় দুটি পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বইসহ প্রশিক্ষণের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ওই বাড়ি থেকে বের হয়ে ৪ জন আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করা জঙ্গিরা হলো পাবনা সিরাজগঞ্জ জেএমবির আঞ্চলিক প্রধান পাবনার সাথিয়া উপজেলার কিরণ ওরফে হালিম ওরফে শামীম (২২), একই এলাকার নাঈমুল ইসলাম (২১), দিনাজপুর জেলা সদরের আতিয়ার রহমান ওরফে  আলম সৈনিক (২২) ও সাতক্ষীরার তালা উপজেলার আমিনুল ইসলাম শান্ত (২৫।

এ বিশেষ অভিযানে র‍্যাব-জঙ্গির গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত না হলেও অবশেষে জেএমবির আঞ্চলিক প্রধান (পাবনা-সিরাজগঞ্জ) কিরণসহ জেএমবির ৪ সক্রিয় সদস্য আত্মসমর্পণ করেছে।

তাদেরকে গ্রেফতার করে র‍্যাব-১২ সদর দপ্তরে নেয়া হয়েছে। তারা চলতি মাসের ৫ তারিখে ছাত্র পরিচয়ে ওই বাড়িটি ভাড়া নিয়ে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। ওই জঙ্গি সংগঠনের অপর ৩ জন হলো, পাবনা সাথিয়ার নাইমুল ইসলাম, দিনাজপুরের আতিয়ার রহমান, সাতক্ষিরার আমিনুল ইসলাম শান্ত।

তাদের আস্তানা থেকে ২টি পিস্তল, একটি চাপাতি, বোমা তৈরীর সরঞ্জামাদী ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম পরিচালক লেঃ কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহীর শাহ মখদুম এলাকায় এক জঙ্গি বিরোধী অভিযানে ৩ জঙ্গী সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে র‍্যাবের অতিরিক্তি মহা পরিচালকের (অপারেশন) নেতৃত্বে ওইদিন গভীর রাতে র‍্যাবের একটি চৌকসদল ওই মহল্লার উপ-সহকারী প্রকৌশলী (ফ্যাসিলিটিজ) শামসুল হক রাজার বাড়ি ঘিরে রাখে।

ওই অস্তানায় অবস্থানরত জঙ্গিরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে শুক্রবার ভোরে ৪/৫ রাউন্ড পিস্তলের গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে  র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। র‍্যাবের পক্ষ থেকে হ্যান্ড মাইকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয় এবং সকাল ১০ টার মধ্যে আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দেয়া হয়।

সকাল সাড়ে ৯ টার দিকে র‍্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ওই আস্তনায় প্রবেশ করলে ওই চারজন জঙ্গি বেড়িয়ে এসে র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেন।

এ অভিযানে শাহজহাদপুর থানা পুলিশও সহযোগিতা করেছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন অস্ত্র আইন, বিষ্ফোরক দ্রব্য আইন ও সরকারি কাজে বাঁধা দানের পৃথক ৪ টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে র‍্যাবের অতিরিক্ত মহা পরিচালক (অপারেশন) কর্ণেন তোফায়েল মোস্তফা সরোয়ার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় র‍্যাব হেড কোয়ার্টারের ইনটেলিজেন্ট শাখার পরিচালক লেঃ কর্নেল মোঃ খায়রুল ইসলাম  ও র‍্যাব -১২’র অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com