বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

মহিলা সমিতিগুলোকে ১১ কোটি টাকা অনুদান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, দেশ থেকে দারিদ্র্য নির্মূল, নারীর কর্মসংস্থান সৃষ্টি ও নারীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যদেরকে আরো এগিয়ে আসতে হবে।

ক্ষুদ্র ও কুটির শিল্প, গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার ও পোশাককে ডিজিটাল বাংলাদেশের তথ্য-প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে শহর ও বিদেশের ক্রেতাদের সামনে তুলে ধরতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে ২০১৯-২০২০ অর্থবছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

দেশের সকল জেলা প্রশাসক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও স্বেচ্ছাসেবী সমিতির সদস্যবৃন্দ ভার্চুয়াল প্লাটফর্ম জুমে এই অনুদান বিতরণ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

প্রতিমন্ত্রী এ সময় সে¦চ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করেন। জেলা পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একযোগে চেক বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা সমবায়কে গ্রামীণ উন্নয়নের জন্য যাদুস্পর্শের সাথে তুলনা করে বলেছিলেন, ‘সমবায়ের মাধ্যমে সুপ্তগ্রাম জেগে উঠবে’।

তিনি বলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ১৯ হাজার ৭ শত ৫৩ টি স্বেচ্ছাসেবী সমিতি রয়েছে।

এর মধ্যে তিন হাজার পাঁচশত স্বেচ্ছাসেবী সমিতিকে আজ প্রায় ১১ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা সমিতির সদস্য ও গ্রামীণ নারীদের কোভিড-১৯ এর  ক্ষতি কাটিয়ে স্বাবলম্বী হয়ে উঠতে ও তাদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আক্তারের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব কাজী রওশন আক্তার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব ও প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি), পিআইডি’র এক প্রেস রিলিজে  জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com