বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩৪৭ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন. বাংলা হেডলাইনস নওগাঁ: অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সংশ্লিষ্ট সুত্র জানায়, মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা সরকারি বিভিন্ন সহায়তা প্রদানের নামে হতদরিদ্র ব্যক্তিসহ কেয়ার প্রকল্পে চাকরি দেওয়ার কথা বলে সাধারণ জনগনের নিকট অর্থ আদায় করে আত্মসাত করে।

এছাড়া সরকারি সহায়তার ১০ টাকা কেজির চাল বিতরণেও অনিয়মের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। স্থানীয়ভাবে তদন্তে এসব ঘটনার সত্যতা পাওয়া যায়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নওগাঁ জেলা প্রশাসক চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। এর প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর ১৯ নভেম্বর স্বাক্ষরিত একপত্রে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা কর্তৃক সংগঠিত অপরাধমুলক কার্যক্রমের প্রেক্ষিতে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগেপ্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।

এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪/১ এর ধারা অনুযায়ী তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এ পত্রের অনুলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরসহ নওগাঁ জেলা প্রশাসক ও মান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত এ সংক্রান্ত কোন পত্র হাতে পায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com