বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতার নামে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ,জঙ্গিবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে মানিকগঞ্জে যুবলীগের বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহিদ-রফিক সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে।
সমাবেশে জেলা আওয়ামী-যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মাহবুবুর রহমান জনির পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সহ-সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সুদেব কুমার সাহা,সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলামসোহা, রফিকুল ইসলাম চৌধুরী রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বাধা দেয় তারা এদেশের মঙ্গল চায় না। এসব মৌলবাদীদের যারা মদদ দেয় তাদের আইনের আওতায় আনার দাবি জানান।