বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১১টার দিকে কাপাসিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত করাতে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কাপাসিয়া থানার ওসি আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা সদরের সাফাইশ্রী এলাকার শিব মন্দিরের পাশের কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ওই যুবককে অন্যত্র থেকে ডেকে এনে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।