বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ৬৪ পৌরসভায় ৩০ জানুয়ারি ভোটগ্রহণ

  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। যার মধ্যে রয়েছে রাজশাহীর কেশরহাট এবং মুন্ডুমালা পৌরসভা।

এসব পৌরসভায় ভোট হবে আগামী ৩০ জানুয়ারি।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর। যাচাই-বাছাই শেষ ৩ জানুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আলমগীর বলেন, তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে পৌরসভা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভা ২৫৯টি।

আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি এবং ফেব্রুয়ারিতে মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫টি পৌরসভার। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টির মেয়াদ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com