বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে বিচারপ্রার্থী এক গৃহবধুকে (৪৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।

উপজেলার শানবান্ধা গ্রামে গত ১৪ ডিসেম্বও রাতে চেয়ারম্যানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই গৃহবধূ।

পুলিশ ও ভুক্তভোগী গৃহবধূ জানান, গত ১৪ ডিসেম্বর সামান্য বিষয় নিয়ে ওই গৃহবধূর সাথে তার স্বামীর কথা কাটাকাটি হয়।

এরপর এই বিষয়টি সুরাহার জন্য ওইদিন সন্ধ্যায় ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের নিকট ইউনিয়ন পরিষদে যান। এরপর ওই গৃহবধূ তার স্বামীর বাড়িতে ফিরে যেতে না চেয়ে ঢাকায় ভাইয়ের বাসায় যেতে চান।

তখন ওই চেয়ারম্যান তাকে ঢাকায় যেতে না দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। ওই রাতে চেয়ারম্যানের স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। এই সুযোগে চেয়ারম্যান ওই গৃহবধূকে ধর্ষণ করেন। চেয়ারম্যানকে ভাই, দাদা ও বাপ ডেকেও রক্ষা পাননি তিনি।

আব্দুল কাদের ওই নারীকে স্বামীসহ থাকার ব্যবস্থা, গুচ্ছগ্রামে বাড়ি ও কাজ দেয়ার প্রলোভন দেখান। পরদিন তাকে ৫০০ টাকা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেন।

এব্যাপারে চেয়ারম্যান আব্দুল কাদের জানান, ওই নারী তার বাসায় কাজের জন্য এসেছিল। কয়েকদিন কাজ করে ৪৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি পুলিশকে জানানোর পর ওই নারীকে পুলিশ ধরে এনে তার বাড়িতে রেখে যায়। পরে ওই নারীর দেবর তাকে নিয়ে যায়।

প্রতিপক্ষের লোকজনের কথায় ও ৪৫ হাজার টাকা না দেওয়ার জন্য তার বিরুদ্ধে ওই নারী মিথ্যা মামলা করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, গতকাল শুক্রবার রাতে চেয়ারম্যানের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী গৃহবধূ। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com