বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কাটাখালিতে আ’লীগ পুঠিয়ায় বিএনপি প্রার্থীর জয়

  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর কাটাখলি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ এবং পুঠিয়ায় বিএনপির প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নিজ নিজ পৌরসভার সহকারী রিটানিং অফিসার। পরে ফলাফল রিটানিং কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়।

রাত সাড়ে ৮টা পর্যন্ত শুধু পুঠিয়া পৌরসভার ফলাফল জেলা নির্বাচন কার্যালয়ে পৌছে বলে জানান সিনিয়র জেলা নির্বাচন ও পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

তিনি জানান, পুঠিয়ায় পৌরসভায় বিএনপির প্রার্থী আল মামুন ধানের শীষ প্রতীক নিয়ে ৫৯২০ ভোট পেয়েছেন। আর আওয়ামী লীগ প্রার্থী বর্তমন মেয়র রবিউল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫১৬০ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম নয়ন পেয়েছেন ১১৭৪ ভোট।

ফলে ৭৬০ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বলে জানান নির্বাচন সাইফুল ইসলাম।

অপরদিকে, কাটাখালী পৌরসভায় ১৬ হাজার ১৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আব্বাস আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা ও সাবেক মেয়র অধ্যাপক মাজেদুর রহমান পেয়েছেন ৭৮৭ ভোট।

এছাড়াও বিএনপি প্রার্থী অধ্যাপক সিরাজুল হক ধানের শীষ প্রতীকে ৭৮, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে আবু সামা ৫১ ও খোকনুজ্জামান মাসুদ মোবাইল প্রতীকে ৭৯ ভোট পেয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com