রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বগুড়ায় আন্ত:জেলা ডাকাত সর্দার গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর বিভিন্ন দুর্গম চরের ত্রাস, ডাকাত সর্দার লুৎফর শেখ ওরফে এসি লুৎফর (৪৭) অবশেষে ধরা পড়েছে।

বগুড়া ডিবি পুলিশ সোমবার রাতে তাকে চালুয়াবাড়ির দুর্গম চর থেকে গ্রেফতার করে। তার কাছে একটি ওয়ানশুটার গান ও দুই রাউন্ড কার্তুজ (বন্দুকের গুলি) পাওয়া গেছে।

ডাকাত লুৎফর দীর্ঘদিন প্রশাসনকে ফাঁকি দিয়ে এসি লাগানো, টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাসপত্র সজ্জিত নৌকা নিয়ে চরাঞ্চলে চলাফেরা এবং হত্যা, নৌ ডাকাতি, চরের বাথান থেকে গরু লুট, চর দখল, মাদক ব্যবসা, জুয়ার পরিচালনাসহ বিভিন্ন অপরাধ করতো।

আজ মঙ্গলবার দুপুরে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক ওমর ফারুক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রাজ্জাক ও এসআই মজিবর রহমান জানান, ডাকাত লুৎফর শেখ ওরফে এসি লুৎফর সারিয়াকান্দির চর চালুয়াবাড়ি ইউনিয়নের কাকাইলহাতা সুজালেরপাড়ার মুছা শেখের ছেলে।

বগুড়ার সোনাতলা, গাইবান্ধার সাঘাটা, জামালপুরের মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় তার বাড়ি হলেও সে নৌকায় বসবাস করতো।

প্রায় দুই যুগ সে প্রশাসনকে ফাঁকি দিয়ে এয়ারকন্ডিশন লাগানো, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন আধুনিক আসবাবপত্র সজ্জিত নৌকায় চলাফেরা করতো।

এ সময় এসি লুৎফর আন্ত:জেলা ডাকাত দল তৈরি করে। এরা যমুনা নদীর দুর্গম  এলাকায় চলাচলকারী যাত্রীবাহী নৌকায় ডাকাতি, বাথানে হানা দিয়ে গরু-মহিষ লুট, চর দখল, হত্যা, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ করে থাকে।

তার বিরুদ্ধে রংপুর, জয়পুরহাট, গাইবান্ধা, জামালপুর এবং বগুড়া জেলার বিভিন্ন স্থানে চারটি খুনসহ ডাকাতি, তিনটি ডাকাতির প্রস্তুতি, একটি দস্যুতা, দুটি অস্ত্র, দুটি চুরি, দুটি মাদক এবং একটি অন্যান্যসহ মোট ১৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে।

বগুড়া ডিবি পুলিশ গোপনে খবর পেয়ে সোমবার রাত ১টার দিকে সারিয়াকান্দির যমুনা নদীর দূর্গম চর চালুয়াবাড়ি থেকে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার লুৎফর শেখকে গ্রেফতার করে। তার কাছে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com