বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ার গাবতলীতে রূপালী ব্যাংকে চুরির চেষ্টা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৩৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার গাবতলীতে রূপালী ব্যাংক লিমিডেট সাবেকপাড়া শাখায় দু:সাহসিক চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে।

বাধা পেয়ে মুখোশধারী চোরদের নিক্ষিপ্ত দাহ্য পদার্থে হাবিবুর রহমান (২৪) ও ছুরিকাঘাতে মাসুদ রানা (২৭) নামে আনসার সদস্যরা আহত হয়েছে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৫ টার দিকে এ ঘটনার সময় ছুরিকাহত আনসার সদস্যের পাল্টা ছুরিকাঘাতে পলায়নরত এক চোর আহত হয়।

গাবতলী থানার ওসি নুরুজ্জামান রাজু এর সত্যতা নিশ্চিত করেছে। ব্যাংক ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার দুপুরে এ খবর পাঠানোর সময় মামলার প্রস্তুতি চলছিল।

পুলিশ ও ব্যাংকের সূত্র জানায়, বগুড়া সদর ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভাড়া ভবনে রূপালী ব্যাংক লিমিটেডের সাবেকপাড়া শাখা। সোমবার বিকালে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা চলে যাওয়ার পর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মাসুদ রানা এবং হাবিবুর রহমান শাখার ভিতরে অবস্থান নেন। ভোর রাত সাড়ে ৫টার দিকে মুখোশ পরিহিত চোর রড কাটার দিয়ে ছাদের সিঁড়িঘরের তালা কেটে ভবনে প্রবেশ করে।

এরপর তারা ব্যাংকের প্রবেশ পথের কলাপসিবল গেটের তালা কেটে ভিতরে ঢোকে। চোরের উপস্থিতি টের পেয়ে আনসার সদস্যরা তাদের প্রতিহত করার চেষ্টা করে। তখন চোররা কাছে থাকা দাহ্য পদার্থ নিক্ষেপ করলে আনসার হাবিবুর রহমান আহত হয়।

এ সময় অপর আনসার সদস্য মাসুদ রানাকে ছুরিকাঘাত করা হয়। আহত আনসার মাসুদ রানা ছুরি কেড়ে নিয়ে এক চোরকে পাল্টা আঘাত করেন। আনসারদের চিৎকারে চোররা ছাদের সিঁড়ি ঘর দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত আনসার সদস্যদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে।

রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন সাংবাদিকদের জানান, চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। চোরদের হামলায় দুই আনসার সদস্য আহত হয়েছে।

গাবতলী থানার ওসি নুরুজ্জামান রাজু জানান, রূপালী ব্যাংকের সাবেকপাড়া শাখায় চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। চোররা জানতো ব্যাংকে সিসি ক্যামেরা আছে। তাই তারা মুখোশ পড়ে তালা কেটে ব্যাংকে ঢোকে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরিহিত দু’জন চোর ব্যাংকে ঢুকেছিল। তাদের নিক্ষিপ্ত দাহ্য পদার্থে ও ছুরিকাঘাতে দুই আনসার সদস্য আহত হয়েছে। এছাড়া ছুরিকাহত আনসারের সদস্যের পাল্টা ছুরিকাঘাতে এক চোর আহত হয়ে পালিয়ে গেছে।

তিনি আরো জানান, ফুটেজ দেখে চোরদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। দুপুরে এ খবর পাঠানোর সময় ব্যাংকের পক্ষে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com