রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

খুলনায় পুলিশের বাড়িতে দুর্বৃত্তদের হামলা ভাঙচুর

  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা : খুলনা সদর থানার এস আই মো: রাসেলের বাড়িতে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

হামলায় বাড়িতে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা । নগরীর ৩১নং ওয়ার্ডের লবনচরা পাকারমাথা কবরখানা রোডের  বাইলেন এলাকায় গত মঙ্গলবার দিবাগত (০৬ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে এঘটনা ঘটে। এঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত লবনচরা থানায় মামলার প্রস্তুতি চলছিল।

ক্ষতিগ্রস্ত এস আই মো: রাসেল জানিয়েছেন, বহু আগে আমার বোনের সাথে নগরীর মওলাবাড়ির মোড়ের জনৈক ইমরানের সাথে সখ্যতা ছিল। পরে পারিবারিক আয়োজনে আমার বোনকে পুলিশের উপ-পরিদর্শকের (জীবননগর থানায় কর্মরত) সাথে বিবাহ দেয়া হয়।

এরপর থেকে ক্ষিপ্ত হয়ে লবনচরা পাকারমাথা কবরখানা রোডের বাইলেন এলাকার ইরফানের সাথে মিশে ওই ইমরান আমার বোনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বাক্য লিখে ছড়িয়ে দিতে থাকে।

বিভিন্ন সময়ে তাদের অনুরোধ করেছি, এসব না করতে। তাতে আরও বাড়িয়ে দেয় অপপ্রচার।

মওলাবাড়ির মোড়ের ইমরানকে আমাদের প্রতিবেশী ইরফান আশ্রয়-প্রশ্রয় দেয়। এসবের জেরধরে গতকাল মঙ্গলবার ইরফানের দোকানে আমার মা গিয়ে অনুরোধ করে, ভবিষ্যতে আর অপপ্রচার না করতে।

এতে ক্ষিপ্ত হয়ে গত রাত সাড়ে ৩টার দিকে আমার বাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে ইমরান, ইরফান, গোফরান ও আরমানসহ কয়েকজন। ভাঙচুর করেছে বাড়ীর সবগুলো গ্লাস।

এস আই মো: রাসেল আরও বলেন, হামলার সময়ে ওরা আমাকে বাইরে ডেকে মেরে ফেলার হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে।

খুলনার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, ঘটনাস্থল যেহেতু লবনচরা থানার আওতাধীন, সেহেতু এস আই রাসেলকে লবনচরা থানাতে মামলা করার পরামর্শ দিয়েছি।

লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সমীর কুমার সরদার বলেন, যতদুর শুনেছি- নিজেদের মধ্যে কোন একটা বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনা শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছিলাম। মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com