সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

রাজশাহীতে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। অবতরণের সময় বিমানটির চাকা ফেটে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার দুপুরে সোয়া ৩টার দিকে শাহ মখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ চলা কালে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

রাজশাহী এয়ারপোর্ট  থানার ওসি নুরুল আমিন জানান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান নং-এস২ এএফকে উত্তর দিক থেকে অবতরণ করার সময় রানওয়ের মাঝামাঝি স্থানে বিমানটির পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়।

পরবর্তীতে পুনরায় আকাশে উড্ডয়নের চেষ্টা করলে হুমড়ি খেয়ে সামনের বড় চাকাটি গোড়া থেকে ভেঙে যায়।

রাজশাহী এয়ারপোর্ট  থানার ওসি নুরুল আমিন জানান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান নং-এস২ এএফকে উত্তর দিক থেকে অবতরণ করার সময় রানওয়ের মাঝামাঝি স্থানে বিমানটির পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়।

পরবর্তীতে পুনরায় আকাশে উড্ডয়নের চেষ্টা করলে হুমড়ি খেয়ে সামনের বড় চাকাটি গোড়া থেকে ভেঙে যায়।

তিনি বলেন, বিমানটিতে গ্লাক্সি ফ্লাইং একাডেমির চিফ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান নিজেই চালক হিসেবে ছিলেন।

এছাড়াও তার সাথে একজন প্রশিক্ষণার্থী রায়হান গফুরসহ দুইজন অবস্থান করছিলেন। তারা তিনজনই অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com