বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

খুলনায় প্রতারনার অভিযোগে কথিত ইন্জিনিয়ার কারাগারে

  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৩৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনা নগরীতে চাকুরি দেয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার মামলায় ইঞ্জিনিয়ার মো: হাসানুল বান্নাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি বান্না জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক ড. আতিকুস সামাদ।

আসামি বান্না নগরীর ট্যাংক রোড এলাকার মো: শহিদুল্লাহ’র  ছেলে। তিনি নিজেকে ইঞ্জিনিয়ার পরিচয় দিলেও তার কোন বৈধতা নেই বলে জানা গেছে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে খুলনার আদালতে বেশ কিছু মামলাও রয়েছে। 

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, আসামি মো: হাসানুল বান্না চাকুরি দেয়ার কথা বলে সৈয়দা সুলতানা নামের একজন গৃহিনীর কাছ থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় গত ২৩ সেপ্টম্বর সৈয়দা সুলতানা বাদী হয়ে আদালতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করেন (সিআর ১৬৪/২০)।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলাম জানান, আসামি মো: হাসানুল বান্না আদালতে জামিন চাইলে বিজ্ঞ বিচারক নামঞ্জুর করেছেন। সে বাদীর কাছ থেকে চাকুরি দেয়ার নামে প্রতারণাপূর্বক ৫ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

এ ধরণের অভিযোগে আসামির বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com