সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

রাজশাহী নগরীর দুই দোকানে অগ্নিকান্ড, আহত ৩

  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৪৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে দুই দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর ভদ্রা ভাঙাড়িপট্টির দুই দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আইরন স্টোরের শান মেশিনের ফলকার আগুন পরিত্যক্ত বডি স্প্রে বোতলে পড়ে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এক কিশোরসহ তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন নগরীর বারো রাস্তার মোড় এলাকার আইনুল হকের ছেলে আলী হোসেন (৩০), নগরীর মিজানের মোড় এলাকার সেলিম হোসেন (২৪) ও কিশোর মিরাজ (১৩)। আলী হোসেন ক্ষতিগ্রস্ত একটি দোকানের মালিক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকালে দোকান খোলার পর বিউটি আইরন স্টোরের মালিক আলী হোসেন ও তার শ্যালক মিরাজসহ সেলিম নামের অপর এক কর্মচারী শান মেশিনে কাজ করছিলেন।

এ সময় শান মেশিনের ফলকার আগুন পরিত্যক্ত বডি স্প্রে বোতলে পড়ে। এতে আগুনের সূত্রপাত হয়। এ সময় পাশের দোকানের লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শান মেশিনের ফুলকার আগুন পরিত্যক্ত বডি স্প্রে বোতলে পড়ে। এতে আগুনের সূত্রপাত হয়। আহত তিনজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com