বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

নওগাঁয় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত ।।দেশের সর্বনিম্ন তাপমাত্রা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৪৫৯ দেখা হয়েছে
ফাইল ফটো।

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ: নওগাঁ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

আজ শুক্রবার নওগাঁ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সকালে সেখানে সূর্যের দেখা মিলেছে।

রাতভর কুয়াশা আর সকালে সূর্যের দেখা মেলায় কয়েকদিন ধরে জেলায় দিন ও রাতের তাপমাত্রা ওঠা-নামা করছে। রাতভর হিমেল বাতাস থাকার কারণে তাপমাত্রা কমে যাচ্ছে বলে জানান জেলার বদলগাছী আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষকেরা।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ (১৫ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় এই তাপমাত্রা ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের রিপন আহম্মেদ বলেন, জেলায় সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com