শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

বগুড়ার তিন পৌরসভায় নির্বাচন একটিতে আ’লীগ প্রার্থীর জয়

  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৩৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় দ্বিতীয় ধাপে তিনটি পৌরসভায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

একটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও অপরটি বিএনপির বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন জানান, আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি ছয় হাজার ৫৭৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছে।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী বহিস্কৃত উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন (নারিকেল গাছ) পেয়েছেন, দুই হাজার ৭৯৬ ভোট।

সন্ধ্যা সোয়া ৬টায় ঘোষিত ফলাফল অনুসারে ৭১.৯৯ শতাংশ ভোট পড়েছে। এ পৌরসভায় প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা প্রচন্ড শীত উপেক্ষা করে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন।

আদমদীঘি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আবদুর রশিদ জানান, সান্তাহার পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হলেন, বিএনপি প্রার্থী (ধানের শীষ) তোফাজ্জল হোসেন ভুট্টু।

তিনি পেয়েছেন, সাত হাজার ৭৮৮ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত (নৌকা) আশরাফুল ইসলাম মন্টু সাত হাজার ৪০২ ভোট পেয়েছেন।

ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়েছে ৬২.৬২ শতাংশ।

রাত ৯ টায় শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আছিয়া খাতুন ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এ পৌরসভায় ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী ও বহিস্কৃত), সাবেক মেয়র জানে আলম খোকা বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন, আট হাজার ৭৬৯ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) বর্তমান মেয়র আবদুস সাত্তার পেয়েছেন, চার হাজার ৬৮১ ভোট।

তৃতীয় হয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) স্বাধীন কুমার কুন্ডু। তিনি পেয়েছেন, তিন হাজার ৮৪৪ ভোট। ভোট পড়েছে, প্রায় ৭৬.৭২ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com