রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

কুড়িগ্রামের দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন এবং চর রাজীবপুর  উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর ছক্কুকে সাময়িক বরখাস্ত করছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

রবিবার (১৭ জানুয়ারী) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়ের সিনিয়র সহকারী সচিব মো: আবু জাফর রিপন স্বাক্ষরিত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করে তাদেরকে বরখাস্ত করা হয়।

ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রাজোনের বিরুদ্ধে সাধারণ জনগণকে লাঞ্চিত করা,পুজা মন্ডপের দোকান ভেঙে দেয়াসহ পল্লী বিদ্যুতের কর্মচারীকে শারীরিক লাঞ্চিত এবং ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের হুমকি  প্রদানের অভিযোগ রয়েছে।

এছাড়াও ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টুকে হত্যা চেষ্টার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় এবং তিনি গ্রেপ্তার হন।

এমতাবস্থায় প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে তার দায়িত্ব পালন সমীচীন নয় মনে করে জনর্স্বাথে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

অপরদিকে রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর ছক্কুর বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত হাট-বাজার ইজারা নিলাম দেয়া এবং ভিজিডি কার্ড প্রদান ও নাম পরিবর্তন অনিয়ম, হাট সেডের মালামাল সরকারি নিয়ম না মেনে নিলাম দেয়ার অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান মাহামুদুর রহমান রাজোনের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

আর চররাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীর ছক্কুর সাময়িক বরখাস্তের অফিসিয়াল কোন কাগজপত্র এখনও পাননি বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com