বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

আদালতে বিয়ে করে জামিন পেলো ধর্ষক

  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৫২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে একটি ধর্ষণ মামলায় আদালত চত্বরেই অভিযুক্ত ধর্ষকের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে সম্পন্ন হয়েছে।

আর বিয়ে সম্পন্ন হওয়ার পরই অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত।

আজ বুধবার দুপুরে আদালতের বিচারক মো: মনসুর আলমের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। পরে ভুক্তভোগী নারী নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত ধর্ষক এসএম সাখাওয়াত হোসেন রানা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী রেজিস্ট্রার। তার গ্রামের বাড়ি নওগাঁর পোরশায়।

তার স্ত্রী এবং ৩ সন্তান রয়েছে। আর ভুক্তভোগী নারীর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তিনি রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে বর্তমানে কর্মরত আছেন।

এর আগে ধর্ষণের অভিযোগে গত ২৫ জুলাই চিকিৎসক সাখাওয়াত হোসেন রানাকে গ্রেফতার করা হয়। তখন থেকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

তার বাবা মোখলেসুর রহমান সোমবার (১৯ জানুয়ারি) তার ছেলেকে বিয়ে করতে ভুক্তভোগী নারীকে প্রস্তাব দেন।

সেদিনই আদালতে এ নিয়ে পিটিশন দায়ের করা হলে আদালত আসামিকে আজ বুধবার আদালতে হাজিরের নির্দেশ দেন।

পরে আদালত চত্বরে তাদের বিয়ে সম্পন্নের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী অভিযুক্ত ডা. রানাকে কারাগার থেকে আদালতে আনা হলে বিচারকের সামনেই বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

আর বিয়ের পর আদালত রানার জামিন মঞ্জুর করেন।

বিয়েতে ভুক্তভোগী নারীর পক্ষে আইনজীবী জাহাঙ্গীর আলম এবং রানার বন্ধু মাসুদুজ্জামান কাজল সাক্ষী হয়েছেন।

রানার পক্ষে তার বাবা মোখলেসুর রহমান, ভগ্নিপতি সাইফুল ইসলাম এবং হুমায়ুন কবীর নামে আরেকজন সাক্ষী হয়েছেন।

ভুক্তভোগী নারী বলেন, ৫০ লাখ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দেন মোহরের ২৫ লাখ টাকা নগদ দেওয়া হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আদালত রানার জামিন মঞ্জুর করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com