শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

মুজিববর্ষে নতুন ঘরসহ জমি পাচ্ছে খুলনার ৯২২ পরিবার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৪৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরসহ জমি প্রদান কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশের মতো খুলনা জেলার ৯টি উপজেলায় প্রথম পর্যায়ে ৯২২টি পরিবারকে দ্বি-কক্ষবিশিষ্ট নবনির্মিত ঘরসহ জমি প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ডুমুরিয়া উপজেলায় সংযুক্ত হয়ে আগামী ২৩ জানুয়ারি সকালে জমি ও ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে আজ (বৃহস্পতিবার) দুপুরে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আরও জানানো হয় ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মর্মে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে আশ্রয়-২ প্রকল্পের আওতায় জেলা প্রশাসকগণের মাধ্যমে বাংলাদেশের সকল গৃহহীন ও ভূমিহীন পরিবারের তালিকা প্রণয়ন করা হয়েছে।

তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৩৬১ এবং ‘যার জমি আছে কিন্তু ঘর নাই’ এমন পরিবারের সংখ্যা ৫ লাখ ৯২ হাজার ২৬১।

মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ৬৬ হাজার একশ ৮৯টি পরিবারের প্রত্যেককে দুই শতক সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদানসহ দ্বি-কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

এছাড়াও ২১ জেলার ৩৬ উপজেলার ৪৪টি প্রকল্পে ৩ হাজার সাতশ ১৫টি  পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

 খুলনা জেলায় ক শ্রেণির তালিকাভুক্ত ভুমিহীন ও গৃহহীন ৫ হাজার ৮৮টি পরিবারকে পর্যায়ক্রমে গৃহ প্রদান করা হবে।

এর অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে জেলার ৯টি উপজেলায় প্রথম পর্যায়ে ৯২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দ্বি-কক্ষ বিশিষ্ট একটি করে সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জানুয়ারি নবনির্মিত ঘরগুলো জমিসহ পরিবারগুলোর কাছে হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করবেন।  দ্বিতীয় পর্যায়ে আরও দেড় হাজার ঘর নির্মাণের প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com