বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে শীতজনিত রোগের প্রকোপ বেড়েই চলেছে

  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৩২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের শীতের প্রকোপ কমছে না।

গত দুই সপ্তাহ ধরে প্রচন্ড শীত ও ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে পুরো জেলা।প্রচন্ড ঠান্ডার কারণে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।

জেলার আড়াইশত শয্যার জেনারেল হাসপাতাল ও উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্স সমুহেও শীতজনিত রোগী প্রতিদিন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.পুলক কুমার সরকার জানান, শীতের প্রকোপ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগী বাড়ছে।

গত ২৪ঘন্টায় শীতজনিত রোগে নিউমোনিয়ায় ভর্তি হয়েছে ১০ জন শিশু এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৫জন এবং জেলা সদরের বাইরে নিমোনিয়ায় ১২জন শিশু ও ডায়রিয়ায় ২২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

তিনি আরও জানান, আউটডোরে প্রতিদিন ৮০০ রোগী চিকিৎসা নিচ্ছে।গত কয়েকদিনে আনুপাতিক হারে এটি সবচেয়ে বেশি।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com