শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গাজীপুরে শিশু হত্যা।। অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে

  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৩০১ দেখা হয়েছে
শিশু নোমান।

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরে সাড়ে তিন বছর বয়সের এক শিশু অপহরণ অভিযোগের সাত দিন পর লাশ উদ্ধার হয়েছে। একমাত্র পুত্র সন্তান নোমানকে হারিয়ে তার মা সাইদা পারুল এখন পাগল প্রায়।

সন্তানহারা মায়ের আহাজারি কিছুতেই থামানো যাচ্ছে না। কাঁদতে কাঁদতে তিনি জ্ঞান হারাচ্ছেন ক্ষণে ক্ষণে। তার বুক চাপড়ানো কান্না আর গগনবিদারী আহাজারীতে প্রতিবেশীরাও আবেগে আপ্লুত হচ্ছিলেন।

তিনি নাড়িছেঁড়া ধন শিশুপুত্র নোমানকে ছাড়া সহায়-সম্পদ কিছুই চাননি।এমন অবস্থা, আহাজারি ছিল এক সপ্তাহ ধরে। সোমবার দুপুরে শিশু নোমানের লাশের সন্ধান মেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) উপকমিশনার জাকির হাসান জানান, নগরের হাড়িনাল এলাকার আবু সাইদ সরকারের ছেলে নোমান গত ১৮ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল।

সোমবার দুপুরে এলাকার অন্য শিশুরা নোমানের বাড়ির কাছের স্কুলের পাশের একটি গাছ থেকে বড়ই পাড়তে গিয়ে বাউন্ডারি ওয়ালের ভেতরের কলাবাগানে লাশটি দেখতে পায়।

পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

নোমানের নিখোঁজের বিষয়ে নোমানের সৎভাই নাহিদ সরকারের বিরুদ্ধে গত ১৯ নভেম্বর সদর থানায় অপহরণ মামলা দেয়া হয়। মামলার পর তাকে গ্রেফতারও করা হয়।

শিশুটির বাবা আবু সাইদ সরকার ও মা সাইদা পারুলের অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর অর্ধকোটি টাকা বেশি দামের জমি জমায় সৎ মায়ের সন্তান শিশু নোমান ওয়ারিশ হয়েছে। আর জমিজমার লোভেই নোমানের সৎ ভাই যুবক নাহিদ সরকার অপহরণ করে গুম করেছিল।

আবু সাইদ আরা জানান, এর আগে তার প্রথম সংসারের ছেলে নাহিদ বার বার লাঞ্ছিত করেছে জমি জমা লিখে দিতে। প্রথম স্ত্রী সংসার ছেড়ে চলে যাবার ছয় বছর পর তিনি বিয়ে করে সাইদা পারুলকে।

তার কোলে সন্তান আসার পর থেকে নানা উৎপাত করতে থাকে বখাটে নাহিদ সরকার।

গত ১৮ জানুয়ারি সকালে দুই ভাই নাহিদ আর শিশু নোমান একই সঙ্গে ছিলো ওদের বাসায়। হঠাৎ করে দুজনে উধাও। বিকেলে বাড়ি ফিরে আসে নাহিদ। মায়ের কোলে আর ফেরেনি নোমান। এর পর থেকে চলতে থাকে মায়ের আহাজারি।

নোমানকে না পেয়ে জিএমপি’র সদর থানায় অপহরণ মামলা দায়ের করা হয় নাহিদের নামে। আসামি গ্রেপ্তারও হয়। কিন্তু উদ্ধার না হয়ে মিলেছে লাশ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com