শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

খুলনায় হরিণের মাংস ও সীমানা পিলারসহ তিন জন আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৩০১ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস খুলনা: খুলনার দাকোপ উপজেলায় হরিণের মাংস ও সীমানা পিলারসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের পর পৃথক-পৃথক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. সেকেন্দার আলীর নেতৃত্বে একদল পুলিশের সদস্য উপজেলার কৈলাশগগঞ্জ ইউনিয়নের রামনগর গ্রামের ধোপাদী গেটের পার্শ্বে গতকাল দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে ওই গ্রামের পাকা রাস্তার ওপর থেকে হাতেনাতে সাড়ে চার কেজি হরিণের মাংস ও মোচাকৃতির একটি সীমানা পিলারসহ তিনজনকে আটক করে।

আটককৃতরা হলো চট্টগ্রামের জোয়ারগঞ্জ (পুরাতন মিরসরাই) থানার বরাইয়া গ্রামের মৃত মুন্সি মোস্তফার ছেলে রুহুল আমিন ভুইয়া, রাঙ্গামাটির নানিয়ারচর থানার ইসলামপুর গ্রামের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে আব্দুস সোবাহান (৬৫) ও খুলনার দাকোপ থানার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর উত্তরপাড়া গ্রামের মৃত জিতেন্দ্রনাথ রায়ের ছেলে কুমারেশ রায় (৫৫)।

পুলিশ জানায়, আসামিরা একটি পলিথিনের ব্যাগে মোড়ানো হরিণের কাঁচামাংস ও মোচাকৃতির পিলার কাছে নিয়ে মোটরসাইকেলযোগে নিয়ে যাওয়া সময় হাতেনাতে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে দাকোপ থানায় মামলা দায়ের হয়। এছাড়া আসামিদের কাছে পিলার পাওয়ায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com