শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

বাগমারায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা।। ব্যবসায়ীকে গণপিটুনি

  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় প্রবাসীর স্ত্রীকে (৩৫) ধর্ষণের চেষ্টায় জাহিদুল ইসলাম (৩৭) নামের এক মুরগি ব্যবসায়ীকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী।

খবর পেয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ গিয়ে আহত অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আজ বুধবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান বাগমারা থানার ডিউটি অফিসার এসআই মনিরুল ইসলাম।

তিনি জানান, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদি হয়ে জাহিদুল ইসলামকে আসামি করে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছে।

এ মামলায় জাহিদুলকে গ্রেপ্তার দেখানো হবে। জাহিদুলের বাড়ি উপজেলার শ্রীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামে। সে মুরগি ব্যবসায়ী।

গোয়ালকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য আবেদ আলী জানান, মুরগি ব্যবসার জের ধরে মির্জাপুর গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রীর সঙ্গে জাহিদুলের পরিচয় হয়।

মঙ্গলবার রাতে জাহিদুল ওই প্রবাসীর বাড়িতে যায়। এ সময় প্রবাসীর স্ত্রী ঘরে একা বসে টেলিভিশন দেখছিলেন। গৃহবধু দরজা না খুললে জাহিদুল জানালা ভেঙ্গে ঘরে ঢুকে।

এর পর জাহিদুল প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে জাহিদুলকে হাতে নাতে ধরে গণপিটুনি দিয়ে আটক করে রাখে।

পরে খবর পেয়ে বাগমারা থানার তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রাজ্জাক পুলিশ নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে জাহিদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com