বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

খুলনায় মাদক বিস্তার লাভ করছে !

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৬ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: মহানগরী খুলনা ও তার পার্শ্ববর্তী উপজেলাগুলোতে মাদক বিস্তার লাভ করেছে।

ফেনসিডিল, ইয়াবা, গাজা, বিক্রি হচ্ছে নগরীর লবণচরা, টুটপাড়া, পূর্ববানিয়া খামার, আলমনগর, দৌলতপুরের দেয়ানা ও মহেশ্বরপাশা এলাকায়।

গত মাসে প্রস্তুতকৃত জেলার সর্বশেষ হালনাগাদ তালিকায় ৪১ জন নতুন মাদক কারবারির নাম অন্তর্ভূক্ত হয়েছে। গত বছরের অক্টোবর মাসে জেলায় মাদক কারবারির সংখ্যা ছিল ৩০ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, খুলনায় আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে মাদকসেবীর সংখ্যা। গত পাঁচ বছরে জেলায় সাত হাজারেরও বেশী তরুণ-তরুণী মাদকাসক্ত হয়ে পড়েছে।

নারী মাদকাসক্তের সংখ্যা প্রায় ১ হাজার। নারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে শিক্ষার্থী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের মতে টিনএজ মেয়েদের মধ্যে মাদকাসক্তির অন্যতম কারণ হচ্ছে পরিবারের সাথে ভাল সম্পর্ক না থাকা, বাবা মার সাথে পর্যাপ্ত সময় না পাওয়া। আবার ছেলে বন্ধুদের সঙ্গ অন্যতম কারণ হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, গেল মাসে মাদক ব্যবসায়ীদের হাল নাগাদের তালিকায় নতুন যাদের নাম অন্তর্ভূক্ত হয়েছে তাদের বাসা নগরীর টিবি ক্রস রোড, খালিশপুর হাউজিং এস্টেট, দোলখোলা ইসলামপুর রোড, তেরখাদা উপজেলার শেখপুরা মধ্যপাড় ও খালিশপুর নিউমার্কেট এলাকা।

এলাকার মধ্যে রয়েছে রেলিগেট রেল লাইনের পাশে, নয়াবাটি, গোবরচাকা গাবতলা মোড়, দিঘলিয়া উপজেলার দেয়াড়া পূর্বপাড়া, টুটপাড়া তালতলা হাসপাতাল রোড, বটিয়াঘাটা উপজেলার শৈলমারী গ্রাম, টুটপাড়া মাস্টারপাড়া, আলমনগর রেলিং মিল, বানরগাতি মেট্রোপোল, ক্রিসেন্ট রেল লাইনের পশ্চিম পাশ, মতিয়াখালী ৩য় গলি, টুটপাড়া সরকার পাড়া লেন, বকসিপাড়া মেইন রোড, তালতলা, সোনাডাঙ্গা ১ম ফেজ, কবি নজরুল রোড, ফারাজীপাড়া, উত্তর কাশিপুর, টুটপাড়া দারোগা পাড়া, মৌলভী দরগা রোড, আলমনগর রোলিং মিল, রূপসা ষ্ট্যান্ড রোড, মাষ্টারপাড়া, দাকোপ উপজেলার আচাভুয়া গ্রাম, চালনা বৌমার বটতলা এলাকা, তেরখাদা উপজেলার আজোগড়া গ্রাম, ফুলতলা উপজেলার যুগ্নীপাড়া গ্রাম, উত্তর আলকা, ছোট মির্জাপুর, রূপসা উপজেলার বাগমারা গ্রাম, কাজদিয়া মডেল ভিলেজ, পূর্ব বাগমারা, রহিম নগর গ্রাম ও ইলাহীপুর মধ্যপাড়ায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের গোয়েন্দা শাখার ইন্সপেক্টর পারভীন আক্তার জানান, খুলনা-সাতক্ষীরা রোড, ভোমরা, বেনাপোলের বিভিন্ন গ্রাম দিয়ে এবং নদী পথে ইয়াবা ও গাজা আসছে।

প্রতিদিনই মাদক উদ্ধার হচ্ছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাঝে মধ্যে মোবাইল কোর্টও পরিচালনা করছে। প্রতি তিন মাস অন্তর মাদক ব্যবসায়ীদের তালিকা হাল নাগাদ হয়। কখনও বাড়ে আবার এর সংখ্যা কখনও কমে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ছাড়াও র‌্যাব ও পুলিশ মাদক নির্মুলে অভিযান চালাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com