রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

গাজীপুরে ওয়াইপিএল এর ফাইনালে ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ক্রিকেটের জমজমাট বড় আসর ইয়ুথ প্রিমিয়ার লিগ (ওয়াইপিএল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খাইলকৈর মাঠে।

গাজীপুর ইয়ুথ ক্লাব আয়োজিত এই লীগে টঙ্গী এপি স্পোটিং ক্লাবকে ৪৭ রানে হারিয়ে প্রজন্ম স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে।

খেলা শেষে আতশবাজি ফাটিয়ে ও নাচ-গান করে উল্লাসে মেতে ওঠেন খেলোয়াড় ও তাদের সমর্থকরা।এই ফাইনাল খেলার প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিজয়ীদের হাতে কাপ, সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ ক্লাবের সভাপতি, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপের সভাপতিত্বে ইফতেখার শিশিরের পরিচালনায় জিএমপি উপ-কমিশনার মোহাম্মদ ইলতুতমিশ, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা আকরাম হোসেনসহ জনপ্রতিনিধি ও সমাজ সেবকগণ বক্তব্য রাখেন।

প্রিমিয়ার লিগে বিভিন্ন এলাকার ১৬ টি দল অংশ নিয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি আহসান রাসেল বলেন, কিশোর, তরুণ ও যুবকদের সুস্থ ধারায় ধরে রাখতে বা শারীরিক মানসিক গঠনের লক্ষ্যে বিভিন্ন খেলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং উচ্চ মানের খেলোয়াড় তৈরিতে সরকারের নানা পরিকল্পনা রয়েছে।

জেলা-উপজেলা পর্যায়ে ক্রীড়া কমপ্লেক্স, মাঠ তৈরি, লীগ পর্যায়ের খেলা এবং বিভিন্ন ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com