শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বাঘাইছড়িতে উপজেলা ভোটের আগে বিবাদমান দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সারাদেশের ন্যায় রাঙ্গামাটি জেলার বৃহত্তর উপজেলা বাঘাইছড়ি উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রচারণা শুরু আগের দিন সোমবার (১৩ মে) বিকল ৪টায় বঙ্গলতলী এলাকার সুকেতন মাঠে গোলাগুলি শুরু হয়ে সন্ধ্যায় বন্ধ হয়।

আর প্রচারণার প্রথম দিনে মঙ্গলবার (১৪ মে) ভোর পৌনে ৬টার দিকে আবারও ৩৫নং বঙ্গলতলি ইউনিয়নের দুলোবনিয়া এলাকায় পাহাড়ের বিবাদমান দুই পক্ষের মধ্যে থেমে থেমে ঘন্টাবাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সকাল ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলমান রয়েছে। এতে জনমনে বেড়েছে আতংক, ভীতি।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকালে দুই দফায় বিবদমান দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষ আনুমানিক ১০০০ রাউন্ড গুলি বিনিময় করেছে বলে ধারণা করা হচ্ছে। গুলি বিনিময়কালে স্থানীয়দের বাড়ি ঘরের আসবাপত্রে গুলি এসে পড়েছে। এতে আসবাপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে গোলাগুলির ঘটনায় সম্পর্কে আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ হতাহতের সুনির্দিষ্ট খবর দিতে পারেনি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহম্মেদ বলেন, আমরা জেএসএস ও ইউপিডিএফের গোলাগুলির সংবাদ পেয়েছি। তবে এলাকাটি দুর্গম হওয়ায় হতাহতের সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে।

৩৫নং বঙ্গলতলি ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বঙ্গলতলি এলাকায় সকাল থেকে বৃষ্টির মতো গুলিবর্ষণের শব্দ শোনা গেছে। লোকজন সেখানে যাওয়া যাচ্ছে না। তাই হতাহতের খবর পাওয়া যাচ্ছে না। যারা গুলিবর্ষণ করছে তারা জানাবে হতাহতের খবর। এলাকাটি জেএসএস (সন্তু) এবং ইউ পিডিএফ সীমান্তবর্তী অধ্যুষিত এলাকা বলে তিনি জানান। এদিকে গুলিবর্ষণের ঘটনার কারণে পুরো এলাকার মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে প্রতীক বরাদ্দের পর বাঘাইছড়িতে পুরোদমে প্রচারে নেমেছেন প্রার্থীরা। এবার ভোটের মাঠে বড় দুই রাজনৈতিক দলের কোনো প্রার্থী না থাকলেও পাহাড়ে বিবাদমান আঞ্চলিক দুই সংগঠনের হেভিওয়েট প্রার্থী রয়েছে।

উল্লেখ, রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে ৯ কিলোমিটার নামক স্থানে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত হয় এবং আহত হয় ৩৩ জন। তাদের মধ্যে সরকারি প্রাথমিক সরকারি শিক্ষক ফুলকুমারি চাকমাসহ অনেকে পঙ্গুত্ব বরন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com