সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

সিরাজগঞ্জে কাঠ পুড়িয়ে ইট তৈরির অভিযোগে মালিককে জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া মাটি ব্যবহার ও কাঠ পুড়িয়ে ইট তৈরি করায় ইটভাটা মালিককে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার মেসার্স মেঘনা ব্রিকসের মালিক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া মাটি ব্যবহার ও কয়লার বদলে কাঠ পুড়িয়ে ইট তৈরি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে তার ইটভাটায় অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী তাকে উল্লেখিত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com